1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

পদযাত্রায় পুলিশের বাধা, যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পদযাত্রায় পুলিশের বাধা, যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদন : বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তিসহ সাত দফা দাবি নিয়ে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গেছেন। প্রতিনিধিদলে তিনজন ছাত্র প্রতিনিধি এবং ছয়জন বিডিআর প্রতিনিধি রয়েছেন।

এদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও জওয়ানদের পরিবারের সদস্যরা যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে আজ বুধবার দুপুর দেড়টায় পুলিশের গাড়িতে তারা যমুনায় যান।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টার দিকে তারা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হন। পরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান।

অন্যরা শাহবাগেই অবস্থান করছেন। এ ঘটনায় শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি।

সূত্র – কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!