1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদন:বিজয় দিবস কাবাডির ফাইনালে উঠল বাংলাদেশ নৌবাহিনী। উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে নৌবাহিনী টাইব্রেকারে হারায় বাংলাদেশ সেনাবাহিনীকে। নির্ধারিত সময়ের খেলা শেষে দু’দলের সমান ৩২ পয়েন্ট ছিল। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় সেনাবাহিনী ও নৌবাহিনী। ক গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে এসেছে সেনাবাহিনী। আর খ গ্রুপ থেকে রানার্স আপ হয়েছে নৌবাহিনী। কিন্তু ম্যাচের শুরু থেকে দারুন আত্মবিশ্বাসের সাথে খেলতে থাকে নৌ বাহিনী।

শুরুতেই ১১-১ পয়েন্টে এগিয়ে যায় তারা। তবে দারুণভাবে খেলায় ফিরে দ্রুতই ব্যবধান কমিয়ে আনে সেনাবাহিনী। প্রথমার্ধের খেলা ছিল দারুণ জমজমাট। মাত্র এক পয়েন্টে এগিয়ে ছিল নৌ বাহিনী। সেনাবাহিনীর পয়েন্ট ছিল ১৬ আর নৌ বাহিনীর ১৭।

দ্বিতীয়ার্ধেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই দলের মাঝে। টান টান উত্তেজনা ছিল ম্যাচের প্রতিটা মুহূর্ত। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। ম্যাচের নির্ধারিত সময় শেষে দুই দলের পয়েন্ট সমান ৩২ ছিল। আর তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।‌ দুই দলই পাঁচটি করে রেইড করার সুযোগ পায়। আর সেখানে বাজিমাত করে নৌ বাহিনী। ৩৮-৩৬ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালের জায়গা করে নেয় বাংলাদেশ নৌবাহিনী। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর ফেরদৌস শেখ। তার হাতে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

আগামীকাল বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ বিমান বাহিনী মুখোমুখি হবে পুলিশের।

 

সূত্র – বার্তা ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!