1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে আরিফুল ইসলামকে ৭ বছরের কারাদণ্ড - ফরিদপুর ইদানিং
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ফরিদপুরে আরিফুল ইসলামকে ৭ বছরের কারাদণ্ড

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক মক্তব শিক্ষককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের বাসিন্দা। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের একটি মসজিদে ইমামতির পাশাপাশি শিশুদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিতেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টির কারণে মসজিদের মাইকে শিশুদের মক্তবে আসার জন্য ডাকা হয়নি। তবে ভুক্তভোগী শিশুটি মসজিদে গেলে তাকে একা পেয়ে ধ*র্ষ*ণে*র চেষ্টা করেন আরিফুল ইসলাম। এ সময় শিশুটি কৌশলে দরজা খুলে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মসজিদে গিয়ে আরিফুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা নগরকান্দা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া জানান, আসামি আদালতে নিজের দোষ স্বীকার করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তির এমন অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD