1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা: ১০ হাজার জরিমানা - ফরিদপুর ইদানিং
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা: ১০ হাজার জরিমানা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের বোয়ালমারীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযানে দুটি বেকারি কারখানা সিলগালা এবং তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট ও ব্রেড উৎপাদন ও বিক্রির দায়ে সুতলিয়া মধ্যপাড়ার বিল্লাল বেকারি এবং রুপাপাত বাজারের মিনহা বেকারি অ্যান্ড কনফেকশনারি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে হাবিব বেকারিকে ৫ হাজার টাকা, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফাইভ স্টারকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানসম্মত পণ্য ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD