1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হবে: মিলন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হবে: মিলন

 নিজস্ব প্রতিবেদন : ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি উত্তর অঞ্চলের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা এহছানুল হক মিলন বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার। যত দ্রুত সম্ভব রাষ্ট্র সংস্কার প্রয়োজন।

সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রয়োজন। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর আঞ্চলিক সমাবেশের প্রধান সমন্বয়ক মো. ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

সূত্র – কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!