1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
দুবাইতে সহকর্মীর আঘাতে ফরিদপুরের প্রবাসীর মৃত্যু - ফরিদপুর ইদানিং
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

দুবাইতে সহকর্মীর আঘাতে ফরিদপুরের প্রবাসীর মৃত্যু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে



ইদানিং রিপোর্টঃ-  সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবুধাবিতে একটি সুপার শপে কর্মরত অবস্থায় তার সহকর্মীর ধাক্কায় বজলু বিশ্বাস (৪৫) নামে ফরিদপুর সদর উপাজেলা আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, আজ বিকালে সুপার শপে কর্মরত অবস্থায় তার সহকর্মীর সাথে কথাকাটাটির একপার্যয়ে তার সহকর্মী তাকে ধাক্কা দেয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার ১ স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা রয়েছে।
তিনি বর্তমানে ফরিদপুর শহরের কমলাপুরের বাসিন্দা তার পিতা ফরিদপুর ডিসি অফিসের অবসরপ্রাপ্ত চাকুরীজীবী আলাউদ্দিন বিশ্বাসের সেজ ছেলে এবং আলিয়াবাদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকতারুজ্জামান বিশ্বাসের ভাতিজা|
তিনি ২০২৪ সালের শেষের দিকে আবুধাবিতে যান। সেখানেই কর্মরত অবস্থায় আজ বিকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়| তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে| এব্যাপারে সুষ্ঠ তদন্তসহ পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD