1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে বাল্যবিবাহের কুফল ও প্রতিকার বিষয়ে ওরিয়েন্টেশন সভা - ফরিদপুর ইদানিং
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ফরিদপুরে বাল্যবিবাহের কুফল ও প্রতিকার বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এ সামাজিক ব্যাধি প্রতিরোধে ফরিদপুরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গীতে সমাজ বিকাশ যুব মহিলা সংস্থার উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সমাজ বিকাশ যুব মহিলা সংস্থার সভানেত্রী পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন। প্রধান আলোচক ছিলেন ব্লাস্টের ফরিদপুর জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। এ সময় উপস্থিত ছিলেন সমাজ বিন্যাস প্রচেষ্টা-এর নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির এবং নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রিমি। সভায় স্থানীয় ৩০ জন নারী অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতিকর দিক তুলে ধরেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত আইনের বিধান ও শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষা নিশ্চিত করা, পরিবারকে সচেতন করা এবং নারীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD