1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বর্ষ সমাপনী আনন্দ উৎসব ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বাসের হেলপার আব্দুল মান্নানের মৃত্যু ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জয়, সম্পাদক অনিক ফরিদপুরের তারার মেলা স্কুলে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া হরতাল-অবরোধের প্রতিবাদে ফরিদপুরে কোতোয়ালি বিএনপির বিক্ষোভ মিছিল ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে অন্নকূট উৎসব পালিত ফরিদপুরে ডেঙ্গুতে রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থীর মৃত্যু ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের মোটরসাইকেল মিছিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ‌ তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক ফরিদপুরে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ফরিদপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখার কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD