1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বর্ষ সমাপনী আনন্দ উৎসব ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বাসের হেলপার আব্দুল মান্নানের মৃত্যু ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জয়, সম্পাদক অনিক ফরিদপুরের তারার মেলা স্কুলে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া হরতাল-অবরোধের প্রতিবাদে ফরিদপুরে কোতোয়ালি বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইদানিং রিপার্টঃ- ফরিদপুর শহরের আলীপুরে যুব ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার বাদ আছর থেকে আলাউদ্দিন খান সড়কের আঃ রাজ্জাকের মোড়ে ওমর খানের বাড়ির সামনে এ মাহফিল অনুষ্ঠিত হবে।  মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব আজম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ফরিদপুর পৌরসভার ‌ মেয়র পদপ্রার্থী ‌সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন তরুণ সমাজসেবক ও ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সাজিব খান।

মাহফিলে ইসলামী আলোচনা ও পবিত্র কোরআনের তাফসির পেশ করবেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আলোচকদের মধ্যে রয়েছেন মাওলানা ক্বারী ইমাম হোসাইন জিহাদী (কুয়াকাটা), মুফতি আব্দুল্লাহ বিন মুস্তফা, হাফেজ মাওলানা তবীবুর রহমান ও মুফতি আশিকুর রহমান খান। আয়োজকরা জানান, মাহফিল সফল করতে এলাকাবাসী সার্বিক সহযোগিতা করছেন। তাঁরা ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD