মধুখালী প্রতিনিধি:- বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গাজনা গ্রামে সংগঠনের ইউনিয়ন সভাপতি নৃপেন বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার। সভায় বক্তব্য দেন কৃষক নেতা চুন্নু শেখ ও নিত্য গোপাল সরকার। বক্তারা জাতীয় সম্মেলন সফল করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় গাজনা ইউনিয়ন কৃষক সমিতির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এ সময় সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reporter Name 


















