
ইদানিং রিপোর্টঃ- ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর ফরিদপুর বায়তুল মোকাররম জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এ ছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং জাতীয় ঐক্য ও সংহতি কামনায় দোয়া করা হয়।