
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে সুলতান হোসাইন (সুলতান সুলায়মানের) বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, হয়রানি, হুমকি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন করেছেন প্রবীণ বিএনপি কর্মী আলতাফ হোসেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে লিখিত বক্তব্যে পাঠ করেন তিনি লিখিত বক্তব্যে
তিনি বলেন দীর্ঘদিন ধরে সুলাইমান ও তার সহযোগীরা তার জমি দখলের চেষ্টা, সীমানা বাউন্ডারি অপসারণ, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
তার জমির এসএ, বিএস, নামজারি ও অন্যান্য বৈধ কাগজপত্র রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। এরপরও জমিতে বাধা সৃষ্টি ও দখলের চেষ্টা করা হচ্ছে। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা ও হয়রানি করা হয়েছে। তার পুলিশ সদস্য ছেলেকেও চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। অসুস্থ ও বৃদ্ধ আলতাফ হোসেন বলেন, জীবনের শেষ সময়ে তিনি কোনো সংঘাত চান না। তিনি নিজের বৈধ জায়গা-জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দলীয় পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে জমির কাগজপত্র ও প্রকৃত দখল যাচাই করে কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ নুর, মোঃ আলতাফ হোসেন , আব্দুল ওহাব খলিফা , সেলিম প্রামানিক , মাহফুজা বেগম , কোহিনুর বেগম। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।