ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর প্রেস ক্লাবে জিয়া মঞ্চ ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক মো. কাইয়ুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ। প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া মঞ্চের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এস সাজ্জাদ হোসেন শাওন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু। জাসাস ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এনামুল করিম।
আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে জিয়া মঞ্চ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ফরিদপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করা হয় । বিএনপির সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সুস্থতা।ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শামসুল হক। অনুষ্ঠানে জিয়া মঞ্চের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reporter Name 



















