Faridpur ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৩:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ Time View

ইদানিং রিপোর্টঃ- ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যে ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে হার্ট ফাউন্ডেশন থেকে বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম, ড্যাব ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা. আলী আকবর হালদার, হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলন এবং যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা হৃদরোগ প্রতিরোধে নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা ও হৃদযন্ত্রের যত্ন নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত

Update Time : ০৩:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬