1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্বের পুরস্কার বিতরণ ফরিদপুরে ধর্ষণের দায়ে দুই তরুণের যাবজ্জীবন শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের চতুর্থ প্রয়াণ তিথি পালিত ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনিরুল ইসলাম

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ-  ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলায় চলতি বছরে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭১ জনে। এ পর্যন্ত হামজনিত মৃত্যু হয়েছে ২১ জনের।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া ৩৯ জনের মধ্যে ফরিদপুর জেলার ২৯ জন এবং অন্যান্য জেলার ১০ জন।

ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে নতুন ও পুরোনো মিলিয়ে ২০ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৯ জন ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটিতে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন। অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১০৫ জন হাম রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৪ জন ছাড়পত্র পেয়েছেন। এ হাসপাতালে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৩৯৩ জন। হামজনিত ২১টি মৃত্যুর ঘটনাও এই হাসপাতালে নথিভুক্ত হয়েছে। উপজেলা পর্যায়ে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব উপজেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD