ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামজনিত কোনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৫ জনে। এ সময়ে হামজনিত মোট মৃত্যু হয়েছে ২১ জনের। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। দুই হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৩৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ফরিদপুর জেনারেল হাসপাতালে মোট ১ হাজার ৪৪১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৩৬২ জন হাম রোগীর ঘটনা নথিভুক্ত হয়েছে। এ সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামজনিত ২১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদিকে, মঙ্গলবার নতুন করে ফরিদপুর জেলার ২৮ জন এবং অন্যান্য জেলার ১০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

Reporter Name 





















