
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন এবং জেনারেল হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছে। এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৬৬১ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা ২১ জন। বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন রোগী ভর্তি রয়েছে। দুই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল দুটি থেকে ৩৪ জন রোগী ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৪৭ জনের মধ্যে ফরিদপুর জেলার ৩৫ জন এবং অন্যান্য জেলার ১২ জন রোগী রয়েছে। উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চলতি বছরে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।