০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে ভুবনেশ্বর নদীর পাড়ে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন 

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ Time View

ইদানিং রিপোর্টঃ- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত তিন উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে হাজার তালবীজ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে ফরিদপুর জেলা পরিষদ। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুর।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গায় ভুবনেশ্বর নদীর পাড়ের স্থানীয় জনসাধারণের মধ্যে ৫০০টি বিভিন্ন ফলদ ঔষধি গাছের চারা বিতরণ এবং ৩০০টি তালবীজ রোপণ করা হয়। চারা বিতরণ তালবীজ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী  কর্মকর্তা সানজিদা সুলতানা ,ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালফরিদপুর বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা: অদিতি হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরাম ফরিদপুরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি পরিবেশ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে ফরিদপুর জেলা পরিষদ প্রাথমিকভাবে তিন উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে হাজার তালবীজ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, প্রতি বছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় অনেক মানুষ প্রাণ হারান। চরাঞ্চলের মানুষও বজ্রপাতের ঝুঁকিতে থাকেন। তাই চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে বেশি করে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান। পরে জেলা পরিষদের প্রশাসক ভক্ষব্যাধি হাসপাতালের সীমানাপ্রাচীর ঘেঁষে তালবীজ রোপণ করেন।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

সালথায় ‎বিএনপি কর্মী হত্যাকারীদের বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে ভুবনেশ্বর নদীর পাড়ে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন 

Update Time : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬