1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু, সবচেয়ে বেশি শনাক্ত - ফরিদপুর ইদানিং
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু, সবচেয়ে বেশি শনাক্ত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে




বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩,৪৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ সময়ের মধ্যে বাংলাদেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৯৫ জনে।

আর করোনাভাইরাসে আক্রান্তদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১,৫২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, নতুন তিনটি সহ মোট ৫৯টি পরীক্ষাগারে ১৫,৯৯০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে গত ২৪ ঘণ্টায়।

এই সময়ে সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে কোভিড-১৯ রোগ থেকে বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১৭,২৪৯ জন।

২৪ ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৮৮ জন এবং এখন আইসোলেশনে আছেন ৯০১২ জন।সু

সুত্রঃ বিবিসি বাংলা

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD