০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরবন্দি দিনগুলোতে দূরে রাখুন মানসিক চাপ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • ৬ Time View

করোনা ভাইরাসের প্রভাবে দেশে দেশে চলছে লকডাউন। ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। দিনের পর দিন ঘরে থাকতে থাকতে মানুষের মধ্যে এক ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, মানসিক চাপে থাকা মানুষদের জন্য করোনার ঝুঁকি বেশি। তাই এই করোনার কালে নিজেকে সুস্থ রাখতে প্রথমত থাকতে হবে চাপমুক্ত এবং একইসঙ্গে আত্মবিশ্বাসী।

কিন্তু যেকোনও প্রতিকূল পরিস্থিতিতে মানসিক চাপ চাইলেই দূরে রাখা যায় না। এমনিতেই মনের ভেতর ভয়, সংশয় কাজ করে। মন শক্তি কমে আসে, মানসিক দুর্বলতা তৈরি হয়।

মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায়- এমনই কিছু টিপস পাঠকের জন্য তুলে ধরা হলো:

* শরীর সুস্থ ও চাঙ্গা রাখার একটি বড় উপায় হচ্ছে ব্যায়াম। তাই এই করোনা মহামারিতে নিয়মিত ব্যায়াম করুন। মন ফুরফুরে থাকবে।
* ঘুম কম হলে সবকিছুই এলোমেলো লাগে। বিশেষত এই সময়টাতে পর্যাপ্ত ঘুমের প্রতি নজর দিন। সাত থেকে আট ঘণ্টা ঘুমানো মানসিক চাপ কমাতে সাহায্য করে।
* কিছু খাবার আছে যেগুলো মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক চাপ কমাতে এই ঘরবন্দি সময়ে বেশি বেশি পানি পান করুন। অ্যালকোহল থেকে দূরে থাকুন। গ্রিন টি এবং অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার খান।
* বিপদে যে স্থির থাকে সেই প্রকৃত মানসিকভাবে বলবান। মন্দ সময় আসবেই, কিন্তু তাতে নিয়ে দুশ্চিন্তা না বাড়িয়ে হালকা থাকার চেষ্টা করুন।
* প্রতিদিন ডায়রি লেখার অভ্যাস করুন। তাতে মনের ওপর থেকে ভার নেমে যাবে।
* অনেকেরই অনেক রকম শখ থাকে। লকডাউনের এই সময়ে ঘরে থেকে পছন্দের কাজগুলো বেশি বেশি করুন।
* নেতিবাচক চিন্তু দূরে ঠেলে পরিস্থিতি মোকাবিলায় মানসিক প্রস্তুতি রাখুন। তাতে মনের সাহস ও দৃঢ়তা বাড়বে। মনে শক্তির যোগান হবে।
* কোনও কিছু অগোছালো রাখাবেন না। এমনকি নিজের ঘর, জামাকাপড় সবকিছু গোছগাছ রাখুন। তাতে মানসিক স্বস্তি বোধ হবে।
* কাছে মানুষদের সঙ্গে মন খুলে কথা বলুন। তবে এমন বন্ধুর সঙ্গে মনের কথা বলা যাবে না, যে কিনা আপনাকে নিয়ে উপহাস করতে পারে।

Tag :
About Author Information

ঘরবন্দি দিনগুলোতে দূরে রাখুন মানসিক চাপ

Update Time : ০৪:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০