ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের বরেণ্য চিকিৎসক ও দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা শিশু চিকিৎসাকেন্দ্র ডাঃ মোঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ জাহেদের ৩৬তম মৃত্যুবার্ষিকী ২ সেপ্টেম্বর বুধবার। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানার মসজিদে পবিত্র কোরআন শরীফ ও কালেমা শরীফের খতম, মিলাদ ও দোয়া মাহফিল। সকাল ৭টায় আলীপুর গোরস্তানে ডাঃ মোঃ জাহেদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুরে ডাঃ মোঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া বাদ আসর হাসপাতাল প্রাঙ্গণে তাঁর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ডাঃ মোঃ জাহেদ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল, ফরিদপুর চক্ষু হাসপাতাল, ফরিদপুর মুসলিম মিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। চিকিৎসাসেবা ও সমাজকল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ফরিদপুর বাসীর কাছে আজও স্মরণীয় হয়ে আছে।

Reporter Name 










