ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে আয়োজিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বিদ্যালয়ের দশম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা মুখোমুখি হয়। খেলায় অষ্টম শ্রেণিকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দশম শ্রেণি।
সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল। এ সময় ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি রানা সরদার, সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলীম মিয়া, বিএনপি নেতা শামসুল আলম বাবলু, আলিয়াবাদ ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, যুবদল নেতা নাসিরউদ্দিন ফকির জহীর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, যুবদল নেতা ইঞ্জিনিয়ার মো. রিয়াজসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলাধুলায় আগ্রহ ও উৎসাহ বাড়াতে তাহমিদ জায়ানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত দুই খেলোয়াড়কেও পুরস্কৃত করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের হাতে মেডেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Reporter Name 










