Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ৯ উপজেলায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতাদের সফর

  • Reporter Name
  • Update Time : ০৩:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

ইদানিং রিপোর্টঃ- স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাই ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীলদের একটি টিম ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা সফর করেন। সফরকালে ফরিদপুর সদর ও পৌরসভাসহ সালথা, নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, সদরপুর ও ভাঙ্গা এলাকায় শাখা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।  সফরকারী টিমের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় প্রার্থী বাছাই ও চূড়ান্তকরণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, আগামীতে প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যোগ্য প্রার্থী চূড়ান্ত করে তাদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী 

ফরিদপুরের ৯ উপজেলায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতাদের সফর

Update Time : ০৩:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬