1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে চারদিনব্যাপী গণেশ আরাধনা আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব ফরিদপুরে পিবিআই এর প্রেস বিফ্রিং: পরকীয়া সন্দেহে কিশোর ওমর হত্যা সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথায় ট্রান্সফরমার চুরির সময় আটক ৩ ফরিদপুরের সাপ্তাহিক হাটে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ফরিদপুরে জসীম পল্লীমেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী ৪৯, মোট আক্রান্ত ৬ হাজার ৫২০ মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১

ফরিদপুরে চারদিনব্যাপী গণেশ আরাধনা আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- বিঘ্ননাশক ও সিদ্ধিদাতা শ্রীশ্রী গণেশের আরাধনায় ফরিদপুরে চারদিনব্যাপী শ্রীশ্রী গণেশ পূজার আয়োজন করা হয়েছে। ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আগামী ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুরের গৌর গোপাল আঙিনায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর আগমন শোভাযাত্রা, বরণ, মঙ্গলাচরণ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পূজা, পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী দর্শনের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। সবশেষে ১৭ সেপ্টেম্বর জলযাত্রার মধ্য দিয়ে চারদিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে। এবারের শ্রীশ্রী গণেশ পূজার মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে “ভগ্নদন্তে মহাভারত”। ফরিদপুরের গৌর গোপাল আঙিনায় অনুষ্ঠিতব্য এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সনাতনী ঐক্য ধারা, ফরিদপুর।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD