১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ১৩ দিন ধরে নিখোঁজ রনি মোল্যা, উৎকণ্ঠায় পরিবার

  • Reporter Name
  • Update Time : ১১:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন রনি মোল্যা (২২) নামে এক যুবক। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ রনি মোল্যা ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশরা গ্রামের বুলবুল মোল্যার ছেলে। এ ঘটনায় তার মা রওশানারা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রনি মোল্যা কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তবে তার সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজ রনির গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে এবং মাথার চুল কালো ও ছোট। তার বয়স ২২ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে জিন্সের ফুল প্যান্ট ও কালো রঙের হাফহাতা জামা ছিল। তিনি ফরিদপুর জেলার আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ রনি মোল্যার সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৭৬-০৯৪৫৩৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের নকশি কাঁথার ক্যাশিয়ারের পরলোকগমন

ফরিদপুরে ১৩ দিন ধরে নিখোঁজ রনি মোল্যা, উৎকণ্ঠায় পরিবার

Update Time : ১১:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬