১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে তালীমুল উম্মাহ নুরানী একাডেমিতে স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর সদর উপজেলার মাটিয়া গোরস্থান কর্ম এলাকার ‘তালীমুল উম্মাহ নুরানী একাডেমি’র শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং স্বাস্থ্য‌ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার এফপিএবি ফরিদপুর শাখার আওতায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলামের অনুমতিক্রমে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিশুদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি অভিভাবকদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পরামর্শ দেওয়া হয়। এছাড়া গর্ভবতী মায়ের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, ক্লিনিক্যাল সেবার তথ্য এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় এফপিএবি ফরিদপুর শাখার কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার উপস্থিত অভিভাবকদের সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে তথ্য প্রদান করেন।
আয়োজকরা জানান, শিশু, কিশোর-কিশোরী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করে তুলতে এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের নকশি কাঁথার ক্যাশিয়ারের পরলোকগমন

ফরিদপুরে তালীমুল উম্মাহ নুরানী একাডেমিতে স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি

Update Time : ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬