১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১ Time View

ইদানিং রিপোর্টঃ- পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্বপ্রাপ্ত মিজ শামা ওবায়েদ ইসলাম এমপিকে মানবাধিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, গবেষণা ও উদ্ভাবন, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে রোববার (২৩ আগস্ট) জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. নুরল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, এ দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ মিজ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি বিষয়ক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ জনাব হুমায়ুন কবিরকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দুই প্রতিমন্ত্রী নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এ পরিপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

Update Time : ০৪:৪১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬