Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২৪ Time View

ইদানিং রিপোর্টঃ- শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও পাঠদান কার্যক্রম সরেজমিনে দেখতে ফরিদপুরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। রবিবার বিদ্যালয়টি পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদান ও বিদ্যালয়ের পরিবেশসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের বক্তব্যও আন্তরিকতার সঙ্গে শোনেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পাঠদানের মান, শিক্ষার্থীদের অগ্রগতি, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ‌ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‌ জয়নুল আবেদীন সহ ‌ অন্যান ‌ ‌ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ ‌ ‌ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী 

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Update Time : ০৩:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬