Dhaka ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে তিন জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩০ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে ‌ উপস্থিত ছিলেন ‌বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু রাজবাড়ী ১ আসনের , ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

এছাড়া অন্যান্যের মধ্যে ‌উপস্থিত ছিলেন ‌ ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম, শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নিজ নিজ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান কার্যক্রম তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় ‌ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ‌ কর্মকর্তাবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

মিলিটারি কলেজিয়েট স্কুল(MCSF) ফরিদপুরে ফলজ বৃক্ষরোপণ

ফরিদপুরে তিন জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬