Dhaka ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের ১ম প্রান্তিকের জুলাই-সেপ্টেম্বর মাসের জিওবি খাতের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমি বেগমের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মোজাম্মেল হক এবং সহকারী পরিচালক ইমরুল করিম তানভীর উপস্থিত ছিলেন। এতে স্থানীয় এলাকার প্রায় ৬৫ জন নারী অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা এবং নারীর অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী ও পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোর-কিশোরীদের সুরক্ষা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

ভাঙ্গায় নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

ভাঙ্গায় নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

Update Time : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬