1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ধর্ম পালনের জন্য মিডিয়াকে ‘গুডবাই’ জানালেন সুজানা! - ফরিদপুর ইদানিং
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

ধর্ম পালনের জন্য মিডিয়াকে ‘গুডবাই’ জানালেন সুজানা!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে



দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর। বর্তমানে আছেন দুবাইতে। ঝলমলে দুনিয়ায় ১৬ বছরের ক্যারিয়ার ইতি টানতে যাচ্ছেন তিনি। সম্প্রতি জানালেন মিডিয়াতে আর কাজ করবেন না তিনি।

মিডিয়া ছাড়ছেন, এমন সিদ্ধান্ত কেন? গণমাধ্যমের এই প্রশ্নে সুজানা জানান, ৩ বছর আগে বুটিক্স ব্যবসায় নামি, তখনই ঠিক ধীরে ধীরে নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেই। সেজন্য বছরে দু একটি কাজ করেছি। এর বাইরে ব্যবসায় মনোযোগ দিয়েছি। পাশাপাশি কিছু আশ্রম ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্‌ হজ পালনের পর মিডিয়া থেকে মন আরো সরে যায়। গত তিন বছরে দুয়েকটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে।

‘সত্যি কথা বলতে প্রথমদিকে কাজের যেমন পরিবেশ ছিল এখন তেমনটা পাইনি। অন্যের কথা বলে তো আমার লাভ নেই, আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না। উপলব্ধি হলো, মিডিয়া আর আমার জন্য না। যেখানে ট্যালেন্টের মূল্য কম সেখান থেকে আমি সরে আসতে চেয়েছি। বুটিক্স ব্যবসায় মানুষের কাছ থেকে অনেক রেসপেক্ট পেয়েছি।’

মিডিয়াকে ‘গুডবাই’ জানানোর সিদ্ধান্ত আপনার জন্য অনেক কঠিন হলো না? এমন প্রশ্নে তিনি বলেন, ছোটবেলা থেকেই নামাজ আদায় করতাম, কোরআন পড়তাম। এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনায় গত তিনমাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না। গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনোই পাইনি। মিডিয়া ছাড়ার জন্য কেউ আমাকে বাধ্য করেনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD