ইদানিং রিপোর্টঃ- ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৫০০টি ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির চারা গাছ এবং ৭ হাজার ৩০০টি তালবীজ রোপণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শহরের কমলাপুর এলাকার চানমারীস্থ আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বায়তুল আমান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন স্থানে চারা রোপণ করে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, দেশব্যাপী ২৫ লাখ গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের নয়টি উপজেলায় এসব চারা ও তালবীজ রোপণ করা হচ্ছে। এর মাধ্যমে সবুজ বনায়ন সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ রক্ষায় জেলার মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
কর্মসূচিতে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Reporter Name 




















