Faridpur ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ফরিদপুরে স্বপ্নগরি ফাউন্ডেশনের উদ্যোগে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা ফরিদপুরে প্রত্যাগত অভিবাসীদের কৃষি প্রশিক্ষণের সনদ বিতরণ ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চে মায়া ঘরোজার অন্ত্যেষ্টিক্রিয়া ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত বোয়ালমারীর হত্যা মামলার আসামি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের কারাদন্ড ফরিদপুর জিলা স্কুলে মার্শাল আর্টস প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে পল্লী বিদ্যুৎ অফিসগুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ Time View

ইদানিং রিপোর্টঃ- আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুরে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনায় বক্তব্য দেন বিধান কুমার সাহা, সিতাংশু মিত্র কিংকর, নিতাই রায়, মাওলানা ইসমাইল হক, আশুতোষ কুমার বিশ্বাস, চিকিৎসক প্রকাশ স্বরূপ রায় অপু, নিলয় রঞ্জন সরকার, শান্ত কুমার বিশ্বাস, বিপ্লব কুমার সাহা, সঞ্জয় কর, বর্ণ চক্রবর্তী, এস এম মাসুদুজ্জামান, নিলয় রায় ও নির্মল চন্দ্র দাস। এ সময় রাম দত্ত, সুকেশ সাহা, টুটুল কুন্ডু, দীপ চক্রবর্তী‌সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বলা হয়, প্রতিবছরের মতো এবারও উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজার সময় শহরের যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপকেন্দ্রিক পুলিশি টহল জোরদার এবং বিসর্জন ঘাটে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের কার্যক্রম মনিটরিংয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়। সম্প্রতি ফরিদপুর পুরাতন কালীবাড়ি থেকে চুরি যাওয়া কালীমূর্তি উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য সভায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে স্বপ্নগরি ফাউন্ডেশনের উদ্যোগে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

Update Time : ০৪:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬