1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে নজরুলের সাম্য ও মানবমুক্তির চেতনা ধারণের আহ্বান - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

ফরিদপুরে নজরুলের সাম্য ও মানবমুক্তির চেতনা ধারণের আহ্বান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ফরিদপুরে নবীনসাথী খেলাঘর আসরের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবমুক্তি,  অসাম্প্রদায়িকতা ও শোষণবিরোধী চেতনার সংগ্রামী কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও জীবনদর্শন অন্যায়, বৈষম্য, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে আজও মানুষকে অনুপ্রাণিত করে। নবীনসাথী খেলাঘর আসরের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা খেলাঘর আসরের সভাপতি আলতাফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানিয়া ইসলাম। এ সময় বক্তব্য দেন জেলা খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য নূর আব্দুল্লাহ সাঈদ, সদস্য সুরাইয়া বেগম, নবীনসাথী খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা, সদস্য সুলতানা ইয়াসমিন, মুন্নি খানসহ অন্যরা। বক্তারা বলেন, নজরুলের ‘বিদ্রোহী’, ‘সাম্যবাদী’ ও ‘দারিদ্র্য’সহ বিভিন্ন রচনা শোষিত মানুষের সংগ্রামের অনুপ্রেরণা। বর্তমান সমাজে বৈষম্য, নির্যাতন ও বঞ্চনা দূর করতে তাঁর সাম্য ও মানবমুক্তির আদর্শ ধারণ করা জরুরি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD