
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর সদর উপজেলার ৫ নম্বর ডিক্রিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
রোববার (৪ অক্টোবর) তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। এ সময় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। নদীভাঙনে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারানো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয় । এ সময় স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।