ইদানিং রিপোর্টঃ- নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ ও বলাৎকার বন্ধের দাবিতে ফরিদপুরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পৌরসভার বেলতলায় জেলা খেলাঘর ও নবীন সাথী খেলাঘর আসরের যৌথ উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন। বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, অপহরণ ও নিখোঁজের ঘটনা উদ্বেগ প্রকাশ করেন । এসব অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের নিকট দাবি জানান তারা।

Reporter Name 




















