Dhaka ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক সামছুউদ্দুহা। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার। কর্মসূচিতে জেলার ইটভাটা, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও জুট মিলের মালিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পৃথিবীর পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে পৃথিবী থেকে অনেক প্রজাতির প্রাণী হারিয়ে গেছে। অবৈধ ও ক্ষতিকর উপায়ে মাছ শিকারের কারণে দেশীয় মাছের প্রজাতিও হুমকির মুখে পড়ছে। পরিবেশ রক্ষায় নাগরিকদের আরও সচেতন হতে হবে। তা না হলে ভবিষ্যতে পরিবেশগত নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হবে। বক্তারা আরও বলেন, ইটভাটা থেকে বায়ুদূষণ হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ভবিষ্যতে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের দিকে যেতে হবে। পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ, শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর যৌথ ভাবে এই কর্মসুচির আয়োজন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬