
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর বটতলা এলাকা থেকে মো. শরিফুল ইসলাম (২০) নামে এক যুবক পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার বাবা মো. জাকির হোসেন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে শরিফুল ইসলাম বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শরিফুলের বাবা জাকির হোসেন কোতোয়ালি থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর কোতোয়ালি থানায় জিডি নং-১৮৮ করা হয়। জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শরিফুলের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, স্বাস্থ্য চিকন, মাথার চুল কালো ও ছোট এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল। এ ব্যাপারে তার কোন সন্ধান পেলে ০১৭৭৯৭৯৫০৫১ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণ জনগণের কাছে অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন।