1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

ফরিদপুরে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ-  ফরিদপুরে রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।

শুক্রবার বিকেল ৫টার দিকে প্রেসক্লাব ফরিদপুর থেকে মিছিলটি বের হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি সহিংসতা ও উসকানির ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় ‌ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, শাহারিয়ার হোসেন শিথিল, মাহফুজুর রহমান সবুজ,  কাজী শিবলী সাদিক, আদনান হোসেন অনু, সাব্বির আহমেদ সাদ্দাম, জাহাঙ্গীর হোসেন ও মোজাম্মেল হোসেন মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD