
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার (৫ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৬ হাজার ৪৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ৩০ জন এবং অন্যান্য জেলার ১২ জন রোগী সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ১০৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৪৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলাভিত্তিক মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন।