ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চের সদস্য স্বর্গীয় মিসেস মায়া ঘরোজার অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা ৪৫ মিনিটে ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চের উপাসনালয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে চার্চের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, মিসেস মায়া ঘরোজা গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Reporter Name 










