Dhaka ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন মোহন জলিল স্মৃতি সংঘ ফরিদপুর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ মধুখালীতে কামালদিয়া ইউনিয়নে ১,০০০ চারা গাছ রোপণ বোয়ালমারীর বেলজানী-খরসূতী সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপি ইলিয়াস মোল্লার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠিত সালথায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ফরিদপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত মধুখালীতে শুরু ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম, সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭-এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে ‘নতুন দিনের নতুন সূর্য, নতুন স্বপ্ন চোখে, নবীন তুমি এগিয়ে চলো, জ্ঞানের আলোর পথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীনবরণ-২০২৬ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনবরণ-২০২৬ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এ কে এম আমিনুল ইসলাম।
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষাজীবনে জ্ঞানার্জন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। পরে ফুলের শুভেচ্ছা প্রদান করে ‌ শিক্ষার্থীদের বরণ করে ‌ নেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন মোহন জলিল স্মৃতি সংঘ

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

Update Time : ০৪:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬