1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনিরুল ইসলাম - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্বের পুরস্কার বিতরণ ফরিদপুরে ধর্ষণের দায়ে দুই তরুণের যাবজ্জীবন শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের চতুর্থ প্রয়াণ তিথি পালিত ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনিরুল ইসলাম ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী শনাক্ত

বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনিরুল ইসলাম

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। সোমবার (৫ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। মনিরুল ইসলাম ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়ার কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিষয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। তিনি ফরিদপুর জেলা খেলাঘরের সাবেক শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক শরীফা তামান্নার স্বামী এবং জেলা খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ হোসেনের জামাতা। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। মনিরুল ইসলাম এ সম্মাননা অর্জন করায় ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD