1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল - ফরিদপুর ইদানিং
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।  কামারখালীর মধুমতি নদীতে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নৌকা বাইচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি বড় নৌকা অংশগ্রহণ করবে। এছাড়া অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ সংগীত পরিবেশন করবেন। আয়োজনকে ঘিরে সম্প্রতি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান উপজেলা বিএনপি ও সাংবাদিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, সহ-সভাপতি আখতার হোসেন মুন্সী, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, বিএনপির সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিল্টন ও হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশসহ বিএনপি, যুবদল ও সাংবাদিক নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এ আয়োজন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD