1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
মধুখালীতে শুরু ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম, সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

মধুখালীতে শুরু ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম, সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের মধুখালী উপজেলায় শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট সুপারভাইজারদের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা বলেন, প্রকৃত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবাটি পৌঁছে দিতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের ভুল বা মিথ্যা তথ্য যাতে অন্তর্ভুক্ত না হয়, সেদিকে দায়িত্বশীলদের নজর রাখতে হবে। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার মো. রেদোয়ান আবেদীন, মো. মাসুম পারভেজ, অমিত কুমার জোয়াদ্দার, শেখ সজল, মো. হাসিব শেখ, মো. সবুজ শেখ, মেহেদী হাসান রানা, মো. আরফান উদ্দীন ও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। সভা শেষে সুপারভাইজারদের নির্ধারিত এলাকা বণ্টন করে দেওয়া হয়। পাশাপাশি অবিলম্বে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD