
ইদানিং রিপোর্টঃ- মহালয়া ও তর্পণ উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হবে ‘জননী জগন্মাতা’ শীর্ষক গীতি-আলেখ্য। টিম দুর্গতিনাশিনীর ১১তম বর্ষের বিশেষ নিবেদনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১০ অক্টোবর শনিবার ভোর ৬টায় ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন ও আঙ্গিনার ঘাট, গোয়ালচামট এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। মহালয়া উপলক্ষে আয়োজিত এ বিশেষ গীতি-আলেখ্যে উপভোগ করার জন্য টিম দুর্গতিনাশিনীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।