1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
রাজশাহী বিভাগে মৃত্যুহার ১.০৮ ভাগ, সুস্থ ২১.৭৫ - ফরিদপুর ইদানিং
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট আগামীকাল মহালয়া উপলক্ষে ফরিদপুরে ‘জননী জগন্মাতা’ গীতি-আলেখ্য ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিশ্ব শিশু দিবসে ফরিদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী, মোট আক্রান্ত ৬৪৭১ সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

রাজশাহী বিভাগে মৃত্যুহার ১.০৮ ভাগ, সুস্থ ২১.৭৫

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে




রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ১ দশমিক ০৮ ভাগ। আর এ পর্যন্ত সুস্থ হওয়ার হার ২১ দশমিক ৭৫ শতাংশ। তবে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

শুক্রবারও (০৫ জুন) বিভাগের আট জেলায় নতুন ৭২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮৭ জন।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়।

আক্রান্তদের মধ্যে শতকরা মৃত্যুর হার ১ দশমিক ০৮ ভাগ। আর সুস্থ হয়েছেন ২৮০ জন। শতকরা হিসাবে সুস্থতার হার ২১ দশমিক ৭৫ ভাগ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হিসাবে এ পর্যন্ত রাজশাহীতে ৭৫, চাঁপাইনবাবগঞ্জে ৫৬, নওগাঁয় ১৪৬, নাটোরে ৬৪, জয়পুরহাটে ২০৫, বগুড়ায় ৫৬৯, সিরাজগঞ্জে ১০০ এবং পাবনায় ৭২ জন শনাক্ত হয়েছেন।

এর মধ্যে রাজশাহীতে ১৩, চাঁপাইনবাবগঞ্জে ১৩, নওগাঁয় ৯১, নাটোরে ১১, জয়পুরহাটে ৮০, বগুড়ায় ৫০, সিরাজগঞ্জে ১৪ এবং পাবনায় ৮ জন সুস্থ হয়েছেন। রাজশাহীতে ৩, নওগাঁয় ২, নাটোরে ১, বগুড়ায় ৪ এবং পাবনা ও সিরাজগঞ্জে ১ জন করে মোট ১৪ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগজুড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট ৩২১ জন করোনা রোগী। এর মধ্যে জয়পুরহাটে ১৮১ জন, বগুড়ায় ৯৭ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, সিরাজগঞ্জে ৩ জন এবং পাবনায় ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৯ হাজার ৪৪১ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩৫ হাজার ৭৮০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫৬৫ জনকে। এদের মধ্যে ৫০৭ জন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD