
ইদানিং রিপোর্টঃ- ‘অক্টোবর সেবা-২০২৬’ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব ফরিদপুরের উদ্যোগে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত, এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার আরামবাগ এতিমখানায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে এতিমখানার শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে লায়ন্স ক্লাবের সদস্যরা একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। এ ছাড়া মা ও শিশু হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
সেবামূলক এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন মতিউর রহমান, আশিক হাবিব সিদ্দিকী, শাহিদুর রহমান, সুজয় সাহা, আলী আকবর, শফিউল আলম, খন্দকার কালামসহ লায়ন্স ক্লাব অব ফরিদপুরের অন্যান্য সদস্য।