1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

আবারো প্রযোজনায় আনুশকা শর্মা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজটাও সমান তালে চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বর্তমান পরিস্থিতিতে বন্ধ আছে অভিনয়। তাই প্রযোজনার কাজে মনোনিবেশ করেছেন অভিনেত্রী।

অ্যামাজন প্রাইমে তার প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সুপারহিট। আর তারপরই পরবর্তী প্রযোজনার কথা ঘোষণা করে দিলেন আনুশকা। এবার নেটফ্লিক্সে আসছে ‘বুলবুল’। অবশ্য এটি ওয়েব সিরিজ নয়, পুরোদস্তর ফিল্ম।

নিজের ইনস্টাগ্রামে ছবির টিজার শেয়ার করেছেন অনুশকা। সেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে ছুটে চলেছে গাছের উপর দিয়ে। এমন একটি টিজার দেখার পর নেটদুনিয়ায় স্বাভাবিকভাবেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। কিন্তু তার ছবির গল্প নিয়ে একটিও বাক্যব্যয় করেননি। শুধু লিখেছেন, নিজেকে আবিষ্কার, ন্যায়, রহস্য ও চক্রান্তের এক দুর্দান্ত কাহিনি। নেটফ্লিক্সে শীঘ্রই আসছে।

তবে আনুশকা না বললেও ‘বুলবুল’এর গল্প কিছুটা হলেও প্রকাশ পেয়ে গিয়েছে। ছবির গল্প সত্য এবং তার ভাইয়ের নাবালিকা স্ত্রী বুলবুলকে নিয়ে। সত্যকে ইংল্যান্ডের স্কুলে পড়তে পাঠানো হয়। ইংল্যান্ড থেকে ফিরে সত্য দেখে যে ‘বুলবুল’কে পরিত্যাগ করেছে তার ভাই। তারপর থেকে ‘বুলবুল’ গ্রামের লোকদের সেবায় নিজেকে নিয়োজিত করেছে।

তবে গ্রামের মানুষকে রহস্যময় এক মহিলা প্রতারিত করছে। কে সে? বুলবুল নয় তো? রহস্য সন্ধান শুরু করে সত্য। এই নিয়ে আনুষ্কার ছবি ‘বুলবুল’। ছবিতে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, তৃপ্তি ডিমরি এবং রাহুল বোস। ২৪ জুন এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!