1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ব্রিটিশ নাগরিকদের পাশে দাঁড়ালেন বাঙালি রেস্টুরেন্ট মালিকরা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাজ্যের নাগরিকদের বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশিরা।। বিশ্ব মহামারী কোভিড-১৯ তথা করোনা ভাইরাস সংকটকালে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তেমনি সে দেশের নাগরিকদের পাশেও। বিশেষ করে যুক্তরাজ্যের বাংলাদেশী রেস্টুরেন্ট মালিকরা ব্রিটিশ নাগরিকদের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছেন। বাংলাদেশি এসব ব্যবসায়ী যুক্তরাজ্যের বিভিন্ন পেশার লোকদের হাতে তুলে দিচ্ছেন সাপ্তাহিক খাদ্য।

বাংলাদেশের যেকোনো দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে আসছেন প্রবাসীরা। এবার প্রবাসেও ভূমিকা রাখছেন তারা। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই খাদ্য সামগ্রী বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ। নিজ উদ্যোগে ও নিজ নিজ এলাকায় তারা হাসপাতালের নার্স, পরিবহন শ্রমিক, শিক্ষা প্রতিষ্ঠানের স্টাফদের মধ্যে ওই খাদ্য সামগ্রি বিতরণ করে আসছেন।

সংগঠনের সভাপতি এম. এ মুনিম, সাধারণ সম্পাদক মিতু চৌধুরী জানিয়েছেন, তারা খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। লকডাউন পর্যন্ত খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা তাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার পর সদস্যরা এগিয়ে আসছেন।

অক্সফোর্ড এলাকার জাফলং রেষ্টুরেন্টের মালিক ও বাংলাদেশ ক্যাটারস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. শাকুর আলী বলেন, এটা আমাদের গর্বের বিষয় যে আমরা বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ইংল্যান্ডের বিভিন্ন পেশার মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনা সংকটকালে তাদের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে জানিয়ে, শাকুর আলী আরো বলেন, যুক্তরাজ্যে ১২ হাজার রেস্টুরেন্ট বাংলাদেশীদের মালিকানাধীন। সংগঠনের পক্ষ থেকে এবার ব্রিটিশ নাগরিকদের খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!